
কাজের বিনিময়ে গদ্য
==============
পরিকল্পনা টা ছিল তার
যে কি না একটা যৌথ খামার
করতে চেয়েছিল আমার সাথে
আমি শুধু খাটনি দেবো কোনো পুঁজি নয়
যে ভাবে 'কাজের বিনিময়ে খাদ্য ' কর্মসূচি পালিত হয়
আমাদের মাটির পাড়াতে
ও বললো , না- তার চেয়ে বরং কাজের বিনিময়ে
দাও না একটা গদ্য , পাঠিয়ে
কোনো অপরিচিত ছোটো কাগজে
যারা পড়ে এবং পড়ায় অন্যকে
আর থাকে ব্যস্ত জলামূলে, প্রথম সবকে .....
করো তাদেরকেই উৎসর্গ
একটা পলাশ কিংবা তাজা ঝিনুকের লাশ
যদি কেউ সমুদ্রের সাথে করতে চায় সহবাস
হোক না তারা জলদাশ কিংবা আরো নিম্নবর্গ ।

No comments:
Post a Comment